23 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সাফজয়ী ৫ ফুটবলারকে চট্টগ্রামে সংবর্ধনা

সাফজয়ী ৫ ফুটবলারকে চট্টগ্রামে সংবর্ধনা

সাফজয়ী ৫ ফুটবলারকে চট্টগ্রামে সংবর্ধনা

বিএনএ, চট্টগ্রাম : সাফজয়ী ৫ ফুটবলারকে চট্টগ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’ শিরোনামে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।
সাফজয়ী ৫ ফুটবলারকে চট্টগ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে

বুধবার (২৮ সেপ্টেম্বর) দৈনিক আজাদী আয়োজিত দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) অংশ নেওয়া বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারের সংবর্ধনার আয়োজন করা হয় চট্টগ্রামের জামালখান মোড়ে।
বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারের সংবর্ধনার আয়োজন করা হয় চট্টগ্রামের জামালখান মোড়ে।

সকালে তাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আজাদী পরিবারের সদস্যরা। বিকেল চারটার দিকে চট্টগ্রাম ক্লাব থেকে তাদের বহনকারী খোলা ছাদের জিপটি জামালখান মোড়ে এসে পৌঁছে।জাতীয় সংগীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ফুলের মালায়  পরিয়ে দেওয়া হয় সাফজয়িতাদের। কাটা হয় বড় একটি কেক।তাদের হাতে ‍সম্মাননার চেক তুলে দেন অতিথিরা।
ফুলের মালায়  পরিয়ে দেওয়া হয় সাফজয়িতাদের

আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চিফ রিপোর্টার হাসান আকবর, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা