25 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় শনাক্ত ১৪.০৭ শতাংশ (২৮ সেপ্টেম্বর)

করোনায় শনাক্ত ১৪.০৭ শতাংশ (২৮ সেপ্টেম্বর)

করোনায় একদিনে আরও ১হাজার ২০৭ মৃত্যু, শনাক্ত সোয়া ৫ লাখ

বিএনএ ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৬৫ জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ। গত রোববার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩০ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ৩৮ জন চট্টগ্রাম বিভাগের, ২৪ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২০ জন খুলনা বিভাগের, ১৪ জন বরিশাল বিভাগের ও ১৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৮ জন। মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের