22 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি খাল থেকে তাসুদ শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনার পাড়ের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসুদ শেখ মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনারপাড় গ্রামের জাফর শেখের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান,  পাট কেনার উদ্দেশ্যে সোমবার (২৭সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে রের হন তাসুদ শেখ। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে ঠুলনার পাড়ের খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে-জানিয়ে ওসি বলেন,  এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!