27 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীকে শ্বাসরোধে হত্যা করল দ্বিতীয় স্ত্রী

স্বামীকে শ্বাসরোধে হত্যা করল দ্বিতীয় স্ত্রী


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গলাটিপে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী তারা বেগম (২৪) পালিয়ে গেছেন।

বুধবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তারা বেগম বাগেরহাট জেলার বাসিন্দা।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল ইসলাম তার প্রথম স্ত্রী এবং তিন সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। কাজের সুবাধে মাঝে মাঝে তিনি ঢাকায় যেতেন। সেখানে তিনি তারা বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তবে, দ্বিতীয় স্ত্রী ঢাকায় বসবাস করে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। মাঝে মাঝে স্বামীর বাড়ি বলরামপুর গ্রামে আসতেন।

ঘটনার দিন বুধবার সকালে শহিদুল ও দ্বিতীয় স্ত্রী তারা বেগম শহিদুলের বাড়িতে আসেন। আসার পর থেকে দু’জনের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। বিকালে প্রথম স্ত্রী কিস্তি দিতে পাশের বাড়ির একটি সমিতির সভায় চলে যায়। এসময় ফাঁকা বাসায় দ্বিতীয় স্ত্রী তারা বেগম স্বামী শহিদুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে সাথে সাথই পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি চাঁন মিয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের