20 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ডে মদপানে ৬ জনের মৃত্যু

থাইল্যান্ডে মদপানে ৬ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : থাইল্যান্ডে মিথানলযুক্ত বেআইনিভাবে তৈরি মদ পান করে কমপক্ষে ছয়জন মারা গেছে। এ ঘটনায় ২০ জনেরও বেশি  হাসপাতালে ভর্তি হয়েছে।  বুধবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংককের উত্তর-পশ্চিম প্রান্তে খলং সাম ওয়া জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে কর্তৃপক্ষ রাস্তার পাশে ১৯টি অবৈধ অ্যালকোহল স্ট্যান্ড খুঁজে পেয়েছে।

হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এক মদ্যপানকারীর আত্মীয় জানিয়েছেন, ‘পান করার পরে আমার বাবা যে লক্ষণগুলো বলেছিলেন, সেটি তাকে গ্যাস রিফ্লাক্সের কথা মনে করিয়ে দেয়।’

প্রধানত বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে কঠোর অ্যালকোহল আইন রয়েছে। মদ সীমাবদ্ধ করে দিনের নির্দিষ্ট সময়ে বিক্রয় এবং ধর্মীয় ছুটির দিনে মদ পান নিষিদ্ধ করা হয়।

তবে সমালোচকরা বলছেন, কঠোর নিয়মগুলো সস্তায় তৈরি অ্যালকোহলের অবৈধ বাজারের প্রসার ঘটিয়েছে। অনিয়ন্ত্রিত ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি এই মদ স্থানীয়ভাবে ‘ইয়া ডং’ নামে পরিচিত।

 

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা