25 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নেতা শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) নগরীর বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনর নাহিদ আদনান তাইয়ান।

তিনি জানান, শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩৯টির বেশি নাশকতামূলক মামলা রয়েছে। গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলারও অন্যতম প্রধান আসামি তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের