30 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নেত্রকোণায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার পূর্বধলায় ইদ্রিছ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার (২৮আগস্ট) সকালের দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ওই উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে নিজ বসতবাড়ির কাছে এলোপাতাড়ি দায়ের কোপে তাকে হত্যা করা হয়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের ছোট ভাই শামছুল ইসলাম জানান, চাচা আক্কাছ আলীর সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে চাচাতো ভাই মুস্তাফিজ মিয়া তার অন্যান্য ভাইদের নিয়ে ইদ্রিছ আলীকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সময় তিনি স্থানীয় মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। কাছাকাছি পৌঁছানোর পর তাকে এলোপাতাড়িভাবে কোপানো হয়। ফলে তার দুই পা ও একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার করে পূর্বধলা সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ফেরদৌস, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা