20 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ফাইয়াজ নুর (২১) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে কর্ণফুলী নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান। ফাইয়াজ নুর নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনির মো. নুরুল হকের ছেলে।

ওসি এবিএম মিজানুর রহমান বলেন,  দুপুরে কর্ণফুলী নদীর মোহনা থেকে ফাইয়াজ নুর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের মরদেহটি বায়েজিদ এলাকার জানতে পেরে আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে মরদেহ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়াধীন চলছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের ধারণা সে আত্মহত্যা করতে পারে। গত বৃহস্পতিবারও সে একই চেষ্টা করেছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা