18 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মুষলধারে বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম

মুষলধারে বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম


বিএনএ, চট্টগ্রাম : রোববার  থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, নানা শ্রেণি-পেশার মানুষ।

নগরীর  চকবাজার, ষোলশহর, ২ নম্বর গেট, মুরাদপুর, শুলকবহর, কাপাসগোলা, কাতালগঞ্জ, ডিসি সড়ক, পাঠানটুলী, কালা মিয়া বাজার, বাকলিয়া, ছোটপুল, বড়পোল, আগ্রাবাদ বেপারি পাড়া, মহুরিপাড়া, সিডিএ আবাসিক, আতুরার ডিপো, চকবাজারসহ এলাকায় পানি জমে যায়। বিভিন্ন এলাকায় কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।

চলতি বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা হলো চট্টগ্রামে। মূলত নদীতে জোয়ারের সময় অতিভারী বৃষ্টি হলে পানি নামতে পারে না। তখন জলাবদ্ধতা দেখা দেয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকার খালে কাজ চলমান থাকায় নালার পানি চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি ছাড়াও অনেক অলিগলিতে পানি জমে আছে। এতে দুর্ভোগে পড়েছে  লোকজন ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা