33 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বাবরকে নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বাবরকে নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বাবরকে নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিএনএ ,নেত্রকোনা:  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে  এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে  বিক্ষোভ করেছে বিএনপি  ।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ওইদিন  দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্সূচির পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী   বলেন, ‘বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।’

এর ‘দায়’ লুৎফুজ্জামান বাবর এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

বিএনএ/শাম্মী, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট