34 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৩ কোটি ২৬ লাখ ডলার

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৩ কোটি ২৬ লাখ ডলার

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি

বিএনএ, ঢাকা : চলতি জুলাই মাসের ২৬ দিনে প্রবাসী আয় এলো ১৯৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার ৪৮১ কোটি টাকা।

রোববার (২৭ জুলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, চলতি জুলাইয়ের ২৬ দিনে প্রতিদিন প্রবাসী আয় এলো ৭ কোটি ৪৩ লাখ  ৩১ হাজার ৯২৩ ডলার।

আগের বছরের জুলাই মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।

আর আগের মাস জুনে প্রতিদিন এসেছিল ৯ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১০০ ডলার।

এ হিসাবে আগের মাস জুনের তুলনায় প্রবাসী আয় কিছুটা কমলেও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা করলে দেখা যায়, জুলাইয়ের ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার।

বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯২ কোটি ৫০ হাজার ডলার।

২৬ দিনে যে সব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, হাবিব ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক, কম্যুনিটি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর