25 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আগরতলায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার

আগরতলায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: ত্রিপুরার আগরতলা থেকে একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশের বয়স ১৯-৩০ বছর।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ জনকে গ্রেপ্তার করে রেলপুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে এক দালালও রয়েছেন। প্রাথমিকভাবে জিআরপি সূত্রে জানানো হয়, ২৩ জনই বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন, তাদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে জিআরপি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এত জন বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স ত্রিশ বছরের নীচে। ১৯ বছর বয়সিও বেশ কয়েকজন যুবক রয়েছেন গ্রেপ্তারের তালিকায়। মহম্মদ সেলিম রেজা নামে যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে, সেই যুবকের বয়সও ২৭ বছর।

প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অসহায় কেউ এসে যদি বাংলার দরজা খটখট করেন, তা হলে ফেরানো হবে না। মমতার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ সরকার।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের