25 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কোটা সহিংসতায় ধরপাকড়: ৩০ মামলায় গ্রেপ্তার ৮৪৭

চট্টগ্রামে কোটা সহিংসতায় ধরপাকড়: ৩০ মামলায় গ্রেপ্তার ৮৪৭

চট্টগ্রামে কোটা সহিংসতায় ধরপাকড়: ৩০ মামলায় গ্রেপ্তার ৮৪৭

বিএনএ, চট্টগ্রাম: সারা দেশের ন্যায় কোটা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠেছিল চট্টগ্রাম। এর মধ্যে পুলিশ ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। আগুন তান্ডব, পুলিশ, ছাত্রলীগের গুলি সহিংসতার সব দেখেছে যেন বন্দর নগরী চট্টগ্রাম। এদিকে কোটা আন্দোলন পরবর্তী নাশকতার অভিযোগে গণ গ্রেপ্তার করছে পুলিশ ও অন্যান্য বাহিনী।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরী থেকে ২৭ জন এবং বিভিন্ন উপজেলা থেকে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে বিভিন্ন মামলায় গত ১১ দিনে চট্টগ্রামে মোট ৮৪৭ জন গ্রেপ্তার হলেন বলে নিশ্চিত করেন সিএমপির (জনসংযোগ) শাখা ও জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় ১১টি মামলায় ৩৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্য পাঁচলাইশ থানায় ৭টি, চান্দগাঁও থানায় ৪টি, কোতোয়ালী থানায় ৪টি এবং বাকলিয়া, খুলশী, ডবলমুরিং, আবকরশাহ্ ও হালিশহর থানায় একটি করে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ।

সর্বশেষ শুক্রবার (২৬ জুলাই) নগরীর পাঁচলাইশ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, মুরাদপুর এলাকায় ভবনের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় পরশু (শুক্রবার) একটি মামলা দায়ের হয়েছে। সম্রাট নামের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরী থেকে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে চট্টগ্রাম নগরীর ১৯টি মামলায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে আকবরশাহ থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনকে আসামি করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের