27 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মতিঝিলে বিএনপির কর্মীকে পেটালো আ’লীগ কর্মীরা

মতিঝিলে বিএনপির কর্মীকে পেটালো আ’লীগ কর্মীরা

মতিঝিলে বিএনপির কর্মীকে পেটালো আ'লীগ কর্মীরা

বিএনএ, ঢাকা: রাজধানীর মতিঝিলে বিএনপির এক কর্মীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ কর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছে আনোয়ার হোসেন (২৮)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তার সহকর্মী বাবু গাজী অভিযোগ করে বলেন, সমাবেশে আসার সময় আওয়ামী লীগ কর্মীরা তাদের ওপর লাঠি নিয়ে হামলা করে। এতে গুরুতর আহত হন আনোয়ার।

তিনি বলেন, আমরা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিএনপির সমাবেশে যোগ দিতে যাই। পরে নটরডেম কলেজের সামনে আসা মাত্রই আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। এ ঘটনায় আনোয়ার হোসেন গুরুতর আহত হলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার চিকিৎসা চলছে। আহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিলের নটরডেম কলেজের সামনে থেকে বিএনপির এক কর্মী আহত হয়ে এসেছেন। তার অবস্থা গুরুতর। তার শরীরে লাঠির আঘাতের জখমের চিহ্ন রয়েছে।

বিএনএ/  আজিজুল, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী