28 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন সাচ্চু

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন সাচ্চু


বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি এক বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বেচ্ছাসেবক লীগের আগামী কেন্দ্রীয় সম্মেলন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি ঘোষণা করেন শেখ হাসিনা।

সংগঠনটির সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, “আমাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব অর্পণ করায় তার কাছে চিরকৃতজ্ঞ। আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব। স্বেচ্ছাসেবক লীগ আগের চেয়ে আরো শক্তিশালী হবে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ জুন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই বছর জুলাইয়ে তার জায়গায় গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ