29 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে চারপাশ পরিচ্ছন্ন রাখুন  

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে চারপাশ পরিচ্ছন্ন রাখুন  

ডেঙ্গু

বিএনএ, ঢাকা (২৮ জুলাই) :  ডেঙ্গু ও চিকনগুনিয়ার এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এক্ষেত্রে আশেপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

যেসব স্থান বা জিনিসে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিতে পারে সেগুলো হলো :

  • ফুলের টব/চৌবাচ্চা/পানির ট্যাংক
  • অব্যবহৃত গাড়ির টায়ার
  • রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিচে পানি জমার পাত্র
  • ঢাকনা খোলা অব্যবহৃত কমোড
  • নির্মাণাধীন ভবন
  • পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যে কোনো ভবন
  • কাঁচ/প্লাস্টিকের বোতল/ক্যান/ডাবের খোসা
  • ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা
  • বাড়ির ছাদ, উঠান এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গা
  • বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা

ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, অসাবধানতা বা অবহেলার সময় আর না। আশেপাশের কোন পাত্র বা স্থানে পানি জমছে কিনা তা খুঁজে দেখুন। দ্রুত সেই পরিত্যক্ত পাত্র বা স্থান পরিষ্কার করে নিজেকে, নিজের সন্তান ও স্বজনকে এবং প্রতিবেশী সকলকে মশাবাহিত সব রোগ থেকে মুক্ত রাখুন।-তথ্যবিবরণী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট