25 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ-তথ্য প্রতিমন্ত্রী

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ-তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা  : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, তথ্য প্রযুক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  তিনি কোটি কোটি তরুণের স্বপ্নসারথি, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আগামীর বাংলাদেশ তাঁর নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।

 

প্রতিমন্ত্রী মঙ্গলবার(২৭জুলাই) সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় সজীব ওয়াজেদ জয়; আমাদের প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ করে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির পিতার বঙ্গবন্ধুর এই দৌহিত্র। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে তিনি সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর চিন্তা ও কর্মধারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে, যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।

বিএনএ বাংলানিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন