20 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মাদকসহ গ্রেপ্তার ৪ নাইজেরিয়ান কারাগারে

মাদকসহ গ্রেপ্তার ৪ নাইজেরিয়ান কারাগারে

সাবেক স্ত্রীর নাক ও ঠোঁট কর্তন! অভিযুক্ত ফের কারাগারে

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবী থেকে মাদকসহ গ্রেফতার ৪ নাইজেরিয়ানের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সোহেল সিকদার সংশ্লিষ্ট থানায় দায়ের করা মাদক মামলায় আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে পল্লবী থানার কালশী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল হুইস্কি, ৩২ পিচ বিদেশি বিয়ার ক্যান, বিয়ার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা