23 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রয়, মানছেনা সামাজিক দূরত্ব

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রয়, মানছেনা সামাজিক দূরত্ব


বিএনএ, চট্টগ্রাম : মহামারি করোণার প্রকোপ ঠেকাতে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রয়ে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।
টিসিবির পণ্য বিক্রির ট্রাকগুলোতে ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পরার মতো। বৃষ্টি উপেক্ষা করে লাইনে গাদাগাদি করে পণ্য ক্রয় করতে দেখা গেছে।
মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে পণ্য। এছাড়া বেশিরভাগ টিসিবি পণ্যের ট্রাকের সামনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

নগরীর জামালখান এলাকায় ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা গেছে। এসময় ক্রেতারা বলেন, টিসিবির পণ্যের গুণগত মান অনেক উন্নত। দামও ক্রেতাদের সহনীয় পর্যায়ে রয়েছে। ফলে বেশ চাহিদা রয়েছে।

জামাল খান এলাকায় টিসিবির পণ্য বিক্রয়ের ডিলারের এক কর্মকর্তা বলেন, বরাদ্দপ্রাপ্ত পণ্য বিক্রি হয়ে যাচ্ছে। বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, বেশি মানুষ চলে আসায় অনেক সময় সামাজিক দূরত্ব রক্ষা করা যায় না। তবে আমরা রিকশার চাকা দিয়ে এবং রং দিয়ে মার্কিং করে রাখি। তারপরও অনেকে মানছেন না।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম কার্যালয়ের সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীতে দৈনিক ২৩টি থেকে বাড়িয়ে ২৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। চট্টগ্রামের সাতটি উপজেলায় টিসিবির পণ্য সীমিত আকারে বিক্রি হচ্ছে। প্রতি উপজেলায় একটি করে ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আমরা কঠোরভাবে সামাজিক দূরত্ব মানার বিষয়টি খেয়াল রাখছি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা