32.1 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - জুন ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ফ্রান্সে স্কাইডাইভিং দলের বিমান বিধ্বস্ত, নিহত ১১

ফ্রান্সে স্কাইডাইভিং দলের বিমান বিধ্বস্ত, নিহত ১১


বিএনএ, বিশ্বডেস্ক : ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি বেসামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় পূর্বাঞ্চলের টম্বলেন শহরের বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এদিকে দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি স্কাইডাইভিং কার্যক্রমে অংশ নেওয়া একটি দলের সদস্যদের বহন করছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলট এবং ১০ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ