28 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে বিলের পানিতে ডুবে দুই শিশু নিহত

টেকনাফে বিলের পানিতে ডুবে দুই শিশু নিহত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।

নিহত দুজন হল, একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ’র মেয়ে জান্নাত আরা (৮) এবং প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, দুপুরে অভিভাবকদের অগোচরে বৃষ্টির পানি জমে থাকা স্থানীয় একটি বিলে প্রতিবেশী কয়েকজন শিশু মিলে খেলাধূলা করছিল। এক পর্যায়ে বিলের গভীর পানিতে দুই শিশু ডুবে যায়। এসময় সেখানে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। পরে উদ্ধার শিশুদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।

বিএনএ/এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু