31 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ,কক্সবাজার: কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধুর নাম জয়নাব কাশেম জেসি। শুক্রবার( ২৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেসি স্থানীয় মেহেদী হাসানের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী। তার দুই স্ত্রী লাইট হাউজ পাড়ার ওই বাড়িতেই থাকেন। তবে তার আত্মহত্যার বিষয়টি এখনো বিস্তারিত জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী