23 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে আগুন

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে আগুন


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে কোতোয়ালী থানার জামালখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় মাইক্রোবাসটি পুড়ে  গেছে। শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে পিডিবি কলোনির মেঘনা ভবনের সামনে সি-৮’ ভবনের সামনে রাখা গাড়িতে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, বিকেল ৫টা ২৭ মিনিটে পিডিবি কলোনিতে মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বিএনএনিউজ/নাবিদ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা