27 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (২৬ জুন) নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মায়া এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার ফরেকুট এলাকার মৃত রমজান আলীর ছেলে মো. ইদ্রিস পাটোয়ারী (৫৫) ও একই এলাকার মো. নুরুর ছেলে মো. জাহিদ (১৫)।

মঙ্গলবার (২৮ জুন) বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল আঠালো স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি, জাল ডাক টিকেট এবং বিভিন্ন সিল তাদের দোকানে মজুদ করে জনগণের নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বিপুল পরিমাণ জাল রিভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের