25 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত বেড়েছে, মৃত্যু ৬৯৯

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত বেড়েছে, মৃত্যু ৬৯৯

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯৯ জনের, যা গতকালের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি। মঙ্গলবার (২৮ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৯৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৮১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১৪৭ জনের। তাইওয়ানে ৯১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৮০ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৩১০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!