20 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের হালিশহরে আগুনে অর্ধশত ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের হালিশহরে আগুনে অর্ধশত ঘর পুড়ে ছাই

আগুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মধ্যম হালিশহরে আগুনের ঘটনায় একটি কলোনির প্রায় ৫০টি বসতঘর পুড়ে গেছে। সোমবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কেএম রায়হানুল আশরাফ বলেন, মধ্য হালিশহরের একটি কলোনির বসতবাড়িতে রাত সাড়ে ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুনে ৫০টি বসতঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা