30 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা : শনাক্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪

করোনা : শনাক্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে আরও আট হাজার ৩৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে একদিনে এটিই সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত। এর আগে গত ৭ এপ্রিল সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন। এর আগে গতকাল ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।

সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ সাত হাজার ৬৭৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ছয় শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা