23 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মগবাজারে বিস্ফোরণে মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে: আইজিপি

মগবাজারে বিস্ফোরণে মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে: আইজিপি

আইজিপি

,বিএনএ ,ঢাকা : রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে বলে জানায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।তিনি বলেন, প্রাথমিকভাবে নাশকতার কোন আলামত পাওয়া যায়নি। সোমবার (২৮ জুন) সকালে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অন্য কিছুর আলামত পাওয়া যায়নি। তবে যেসব আলামত সংগ্রহ করা হয়েছে তা ফরেনসিক করলে আরও বিস্তারিত জানা যাবে।
এ সময় আইজিপি ঘটনাস্থল ঘুরে দেখেন।এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

উল্লেখ্য, রোববার রাতে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা