29 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, পাবনা: পাবনার বেড়ায় সড়ক দুর্ঘটনায় এনামুল হোক নান্নু নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ মে) দুপুরে উপজেলার বৃশালিখা নৌ-বন্দর এলাকায় দ্রুতগামী মাটিবহনকারী ট্রাকের চাপায় নিহত হন তিনি।

নিহত নান্নু বৃশালিখা মহল্লার আজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় নির্মান শ্রমিকের ঠিকাদার ছিলেন।

জানা যায়, বেড়া পৌর বাজার থেকে মোটরসাইকেলযোগে নান্নু বৃশালিখা নৌ-বন্দর যাচ্ছিলেন। তিনি বন্দর এলাকার তিন মাথার প্রধান সড়কে উঠামাত্রই মাটি ভর্তি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, এলাকাবাসী থেকে সংবাদ পেয়ে পুলিশ ওই ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মোটরযান আইনে মামলা গ্রহণ করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ