26 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এক যুগ পর গ্রেপ্তার স্বামী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত স্ত্রী 

এক যুগ পর গ্রেপ্তার স্বামী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত স্ত্রী 


বিএনএ, ফেনী : স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ১২ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ মে) রাতে ফেনী সদর উপজেলার বিজয়সিংহ সার্কিট হাউস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিলু বেগম নিহত মহরম আলীর স্ত্রী। দিলু বেগমের স্বামীর বাড়ি লক্ষ্মীপুরের কালিদাসের বাগ এলাকায়। আর বাবার বাড়ি ফেনীর দক্ষিণ চণ্ডীপুর এলাকায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

মামলার বরাতে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩০ মার্চ রাতে স্বামী মহরম আলী মোহনকে (৩৫) শ্বাসরোধে হত্যা করেন দেলু বেগম। পরদিন ৩১ মার্চ মহরম আলীর মা জাহানারা বেগম বাদী হয়ে দিলুকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ দিলু বেগমকে গ্রেপ্তার করলেও জামিনে গিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

তিনি আরও বলেন, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা দিলু বেগমকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার শেষে ২০২৩ সালের ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত দিলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিলু র‍্যাবকে জানায়, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নাম ও ঠিকানা পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে নানা পেশায় আত্মগোপন ছিলেন।

গ্রেপ্তার দিলু বেগমকে শনিবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের