21 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ১‌‌২ ঘণ্টা বন্ধের পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

১‌‌২ ঘণ্টা বন্ধের পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

ট্রেন

বিএনএ ডেস্ক : গাজীপুরে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়েছে।এরপর থেকে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে। ১‌‌২ ঘণ্টা পর শনিবার(২৮ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে বগিগুলো উদ্ধার করা হয়।

মৌচাক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার শাহীনুর রহমান শাহীন জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বগি উদ্ধারে কার্যক্রম শুরু করে। বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিকে শনিবার (২৮ মে) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, বগি লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যর তদন্ত কমটি গঠন করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন মৌচাক স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১‌‌২ ঘণ্টা বন্ধের পর সকাল ৯টা ৪৫ মিনিটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী