23 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

কর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

কর্ণফুলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

গতকাল রোববার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস সাতকানিয়া উপজেলার আবদুল হাকিম জিসানের স্ত্রী। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো।

পুলিশ সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে চা-নাস্তা করার পর বাসায় একা ছিলেন জান্নাতুল। কিছুক্ষণ পর স্বামী বাসায় ফিরে দেখেন, তিনি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন।

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা