27 C
আবহাওয়া
২:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে নারীর আত্মহত্যা

রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে নারীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুর কলিমা ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ ব্লক ডির বশির আহমদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. সিরাজ আমীন।

জানা গেছে, ওই রোহিঙ্গা নারী পারিবারিক কলহের জের ধরে বিষপান করে, পরে আশে পাশের লোকজন তাকে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে ক্যাম্পের পার্শ্ববর্তী জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা