20 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতা এম এ মান্নান আর নেই

বিএনপি নেতা এম এ মান্নান আর নেই

বিএনপি নেতা এম এ মান্নান আর নেই

বিএনএ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ৪টা ৩৫ মিনিটে  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (২৭ এপ্রিল) এম এ মান্নানের শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন এম এ মান্নান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল ৪টা ৩৫ মিনিটে এম এ মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শায়রুল কবীর বলেন, এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। ৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। দলীয় কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা