30 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভাইকে খুনের অভিযোগে অভিনেত্রী শানায়া গ্রেপ্তার

ভাইকে খুনের অভিযোগে অভিনেত্রী শানায়া গ্রেপ্তার

শানায়ার ভাই এর নাম রাকেশ কাটওয়ে

বিএনএ, ঢাকা : ভাইকে টুকরো টুকরো করে কেটে খুনের অভিযোগে জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়েকে গ্রেপ্তার হয়েছে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। শানায়ার ভাই এর নাম রাকেশ কাটওয়ে(৩২)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

দেশটির ধারওয়াড় জেলা পুলিশের পক্ষ থেকে এই মামলার চিহ্নিত করে তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১) নামে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।। অভিযুক্তদের জেরা করেই উঠে এই হত্যার পিছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে।

জানা গেছে, এদের মধ্যে এক অভিযুক্ত, ২১ বছরের নিয়াজাহমেদ কাটিগরের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িত শানায়া। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল ভাই, এর জেরেই নিয়াজ আহমেদ প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করে।

স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানায় রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়, ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর বাকি নিয়াজ আহমেদ কাটিগর এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলি পৃথকভাবে দেবরগুদিহালের বনাঞ্চলে, গাদাগ রোড ও হুবলির অন্যান্য অঞ্চলে ফেলে দেয়।

আপতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই কন্নড় অভিনেত্রী।

শানায়াকন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’ ছবির মাধ্যম নায়িকা হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’ তে দেখা গেছে শানায়াকে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত