34 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত মিঠুন চক্রবর্তী

করোনায় আক্রান্ত মিঠুন চক্রবর্তী

মিঠুন

বিনোদন ডেস্ক: ভারতে একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তার চিকিৎসা শুরু হয়েছে।

গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উছ্বাস, সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর বছর বয়সী এই অভিনেতা।

রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি।

সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি