26 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ‍্যানে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে মোঃ আব্দুল জলিল(২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে  ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

আব্দুল জলিল ময়মনসিংহের ধোবাউড়া থানার কেশের নগর গ্রামের মোঃ হাফেজ মিঞার ছেলে।

নিহতের সহকর্মী ফিরোজ বলেন, ‘আমি ও জলিল ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করি। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে জলিল গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায় সে।’

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল হক ভূঁঞা বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে লিখিত কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ