24 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মুরগীর দামে কারচুপি : জরিমানা

চট্টগ্রামে মুরগীর দামে কারচুপি : জরিমানা

চট্টগ্রামে মুরগীর দামে কারচুপি জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ।

তিনি বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যে অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাছ এবং সবজি বিক্রেতাদেরও সতর্ক করা হয়।

ফয়েজুল্লাহ আরও বলেন, রমজানের মধ্যে চট্টগ্রামের বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম নিয়ে কোন মধ্যস্বত্বভোগী যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য বিভিন্ন সংস্থার ৪০টি মনিটরিং টিম বাজার তদারকিতে মাঠে কাজ করছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার