22 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে আয়রন ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে আয়রন ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে আয়রন ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

বিএনএ ডেস্ক, ঢাকা: ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেয়ে রেবা খাতুন (১২) নামে এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর অসুস্থ হয়ে পড়ে রেবা খাতুন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়রন ট্যাবলেট খেয়ে একই ক্লাসের ফারজানা ও আসমা নামে আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।

রেবার সহপাঠিরা জানায়, রেবা খাতুনের বাড়ি উপজেলার উত্তর সমশপুর গ্রামে। তার পিতার নাম সাগর হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী জানান, কৈশরকালীন পুষ্টি নিশ্চিতে শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহ করা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খায় রিবা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে তিনটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে।

মেয়ে কেন মারা গেল তার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন শিক্ষার্থীর বাবা সাগর হোসেন।

এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ে সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু