27 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার(২৮ মার্চ’২২) নগরীতে মোবাইল কোর্ট

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার(২৮ মার্চ’২২) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও  বহদ্দারহাট কাঁচা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করার দায়ে ৩দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন’র নেতৃত্বে পাহাড়তলী ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামালের স্তুপ করে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৫দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
একই আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় খুলশী থানাধীন টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর