26 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশন অনুষ্ঠিত

নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশন অনুষ্ঠিত


বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)

সমুদ্রবিজ্ঞান বিভাগের কালচারাল ক্লাবের আয়োজনে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষে এ অনুুষ্ঠান হয়। বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুুষ্ঠানে উপাচার্য ও আমন্ত্রিত অন্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

লিটারেচার কম্পিটিশনে দ্য ইম্পরট্যান্স অব ইনক্লুডিং অব দ্য বেসিকস অব ওশেনোগ্রাফি ইন দ্য ন্যাশনাল কারিকুলাম অব বাংলাদেশ টপিকে প্রথম হয়েছে টিম

‘The Blue Bayou’, দ্বিতীয় হয়েছে টিম ‘Biolominesence’, তৃতীয় হয়েছে ‘Pro Squid’। জিও মেরিন রিসোর্সেস অব দ্য বে অব বেঙ্গল টপিকে প্রথম হয়েছে টিম ‘Zooxanthellae’ দ্বিতীয় হয়েছে ‘Olive Redley’, তৃতীয় হয়েছে ‘The Crashing Comets’ এবং মাইক্রোপ্লাস্টিকস ইন দ্য মেরিন ইকোসিস্টেম টপিকে প্রথম হয়েছে টিম ‘Sailors’, দ্বিতীয় হয়েছে ‘Delta’, তৃতীয় হয়েছে ‘The Blue Bayou’।

অনুুষ্ঠানের সভাপতি ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান বলেন, ‘প্রথমবারের মতো ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের বুদ্ধি যাচাইয়ের জন্য যুগোপযোগী আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রশাসনের সুদৃঢ় পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর সঙ্গে জড়িত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘সমুদ্রবিজ্ঞান কালচারাল ক্লাবের আয়োজনে ইন্টেলেকচুয়াল লিটারেচার কম্পিটিশনে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাই। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছো তাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থীদের সৃজনশীলতার চর্চা ও মেধা বিকাশে এ ধরণের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে’।

বিএনএনিউজ/ শাফি/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের