31 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেত্রী নিপুণ আটক

বিএনপি নেত্রী নিপুণ আটক

বিএনপি নেত্রী নিপুণ আটক

বিএনএ, ঢাকা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে পুলিশ আটক করেছে। রোববার (২৮ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রোববার বিকেল সাড়ে ৩টায় নিপুণ রায়ের বাসা রায়েরবাজার থেকে তাকে আটক করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে কিছু মেয়ে বাসায় গিয়ে হইচই করে তাকে ধরে নিচে নামায়। সেখানে ছেলেরা ছিল। তারা পুলিশ কি-না সে পরিচয়ও জানা যায়নি।কি কারণে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি গয়েশ্বর।

উল্লেখ্য, নিপুণ রায় চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী