33 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » যমুনা ত্যাগ করে গুলশানের বাসভবনে ফিরলেন মুহাম্মদ ইউনূস

যমুনা ত্যাগ করে গুলশানের বাসভবনে ফিরলেন মুহাম্মদ ইউনূস


বিএনএ, ঢাকা : সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. ইউনূস ভবনটি ত্যাগ করার পর ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’-তে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর।

তবে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, সংস্কারকাজ শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত