বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল। তারা এটিকে “পূর্ব-নির্ধারিত আক্রমণ” বলে উল্লেখ করেছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল জুড়ে “বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা” ঘোষণা করেছেন।
এদিক ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে।
কর্মকর্তারা বলেছেন, ইরানে হামলার প্রেক্ষাপটে শনিবার বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে।
ইরানও তার সম্পূর্ণ আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
ওদিকে জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাচেগা জানিয়েছেন, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে।
এর আগে গত বছর ২২শে জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছিল। সেগুলো হলো – ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

