24 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


বিএনএ, খুলনা : সরকারি কাজে টেন্ডার জমা নিয়ে কথা কাটাকাটির জের ধরে খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খান মুরাদকে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারির আগমুহূর্তে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।

দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে স্থানীয় ইউএনও কার্যালয়ে একটি কাজের টেন্ডার নিয়ে ছাত্রদল ও যুবদলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে খান মুরাদকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ