26 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার


বিএনএ, ভাঙ্গা : মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামসহ ৪ পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যার মামলায় আসামি ছিলেন তারা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল এই ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করে।

পরে ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবলসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে। শফিকুল ইসলাম ছাড়া কারাগারে পাঠানো অন্য পুলিশ সদস্যরা হলেন, গাজীপুর জেলা গোয়েন্দা শাখার সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করা হয়। ওই মামলায় ভাঙ্গা থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যকে আসামি করা হয়।সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ডিবিতে কর্মরত ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের