23 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ডেপুটি গভর্নর হলেন হাবিবুর রহমান ও খুরশীদ আলম

ডেপুটি গভর্নর হলেন হাবিবুর রহমান ও খুরশীদ আলম


বিএনএ, ঢাকা: বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন- কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম। দু’জনই তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর আছেন। তারা হলেন- কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার। মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলমের নিয়োগের ফলে ডেপুটি গভর্নরের সংখ্যা হচ্ছে চার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান গবেষণা বিভাগের কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও সিদ্ধান্তে এখন গবেষণার প্রভাব দেখা যাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

২ ফেব্রুয়ারি একেএম সাজেদুর রহমান খান এবং ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়।এ কারণে এই পদ দুটি খালি হয়।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা