25 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক জিগার রাঙ্গুনিয়ার মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

সাংবাদিক জিগার রাঙ্গুনিয়ার মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

সাংবাদিক জিগার রাঙ্গুনিয়ার মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক জিগারুল ইসলাম জিগার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্টার মো. ওমর ফারুক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে সভাপতি পদে দায়িত্ব প্রদান পূর্বক দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নির্বাচনে দাতা গ্রুপ থেকে তিনি সভাপতি নির্বাচিত হন।

পদাধিকার বলে কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাফরুল ইসলাম আনোয়ারি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ অভিভাবক সদস্য আলহাজ্ব তাজর মুল্লুক, মো. নুরুল আজিম, মাওলানা হামিদুর রহমান, মো. ইস্কান্দর আলী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নুরী আকতার, শিক্ষক সদস্য মো. শামসুল আলম, শাহ আলম তৈয়বী, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য দীপ্তি রায়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন