23 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নাবলুসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তান্ডব

নাবলুসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তান্ডব

নাবলুসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তান্ডব

রামাল্লা, অধিকৃত পশ্চিম তীর:  অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এলাকায় ফিলিস্তিনি গ্রামগুলির ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গণহত্যা শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় তারা সামিহ আল-আকতাশ (৩৭) নামে এক ফিলিস্তিনিকে রবিবার(২৬ ফেব্রুয়ারি ২০২৩) রাতে গুলি করে হত্যা করে। খবর আল জাজিরার।

এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গুলি ও অগ্নিসংযোগ সহ অন্তত ৩০০টি হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এ দিনের ঘটনাকে “পোগোম” হিসাবে বর্ণনা করা হয়েছে। স্থানীয় ভাষায় “পোগোম” মানে পরিকল্পিত ও সুসংগঠিত হত্যাকান্ড,গণহত্যা ও  লুন্ঠন।

প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে জাতারা গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর প্রহরায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলির ওপর একের পর এক হামলা চালায়। এ সময় পেটে গুলিবিদ্ধ হয়ে সামিহ আল-আকতাশ নিহত হন। আহত হন অনেকে।

শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী কারফিউ ভঙ্গ করে সেনাবাহিনীর সহায়তায় হুয়ারায় যায়। একে একে ২০টির বেশি বাড়িতে অগ্নিসংযোগ, মানুষের ব্যবহৃত কারে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক  গুলি বর্ষন করে।

সামিহ আল-আকতাশ তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্বেচ্ছাশ্রমে সাহায্যের জন্য সেখানে গিয়েছিলেন। মাত্র ৫দিন আগে তিনি ফিলিস্তিনে ফিরেন। সামিহ আল-আকতাশ ব্যক্তিগত জীবনে পাঁচ সন্তানের বাবা ছিলেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা