25 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বিএনএ, ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ চট্টগ্রামের কৃতী সন্তান প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাছির উদ্দিনের মৃত্যু সংবাদে শোকাহত চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী তার শোকবার্তায় বলেন, বিশ্বের ২৫টি দেশে তৈরি পোশাক রপ্তানিকারি, ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানকারি শিল্পোদ্যোক্তা নাছির উদ্দিন স্কুল-কলেজসহ পাঁচটি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং মানবকল্যাণে ক্যান্সার নিরাময় গবেষণায় অর্থযোগানদাতা ছিলেন। দেশ ও দশের জন্য তার অনন্য ভূমিকা তাঁকে স্মরণীয় করে রাখবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন